টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। জাফর আলম চৌধুরী পুনরায় সভাপতি ও এমপি বদি সাধারণ সমপাদক প্রার্থী হয়ে এ চমক সৃষ্টি করেছেন। গত ২০০৩ সালে টেকনাফ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। উক্ত সম্মেলনে জাফর আলম চৌধুরী সভাপতি ও মোঃ শফিক মিয়া সাধারণ সমপাদক নির্বাচিত হন। ইতিমধ্যে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে সকল ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে। ইতিমধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- টেকনাফ পৌরসভায় জাবেদ ইকবাল চৌধুরী সভাপতি ও মোহাং আলম বাহাদুর সাধারণ সমপাদক, সেন্টমার্টিন ইউনিয়নে মুজিবুর রহমান সভাপতি ও সৈয়দ আলম সাধারণ সমপাদক, সাবরাং ইউনিয়নে জাহিদ হোসেন সভাপতি ও সব্বির আহাম্মদ মেম্বার সাধারণ সমপাদক, টেকনাফ ইউনিয়নে নূরুল আলম চেয়ারম্যান সভাপতি ও গুরা মিয়া সাধারণ সমপাদক, বাহারছড়া ইউনিয়নে মৌঃ আজিজউদ্দিন সভাপতি ও আব্দুর রহমান বাহার সাধারণ সমপাদক, শাহপরীর দ্বীপ ইউনিটে সোনা আলী সভাপতি ও মনিরউল্লাহ সাধারণ সমপাদক, হ্নীলা ইউনিয়নে এইচ কে আনোয়ার সভাপতি ও সিরাজুল ইসলাম সিকদার সাধারণ সমপাদক, হোয়াইক্যং ইউনিয়নে মাস্টার নূরুল ইসলাম সভাপতি ও রাকিব আহাম্মদ সাধারণ সমপাদক। এদিকে উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সমপাদক শফিক মিয়া ও সাবেক এমপি মোঃ আলী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অন্যদিকে টেকনাফ পৌরসভার কাউন্সিলার আবু হারেছও রয়েছেন। সাধারণ সমপাদক প্রার্থী আরো রয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সমপাদক এইচ এম ইউনুচ বাঙ্গালী ও উপজেলা আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলার নূরুল বশর রয়েছে।
