বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, শুক্রবার দুপুরে প্রলোভন দিয়ে ওই গ্রামের বশিরউদ্দিনের বখাটে ছেলে বাবলু ওরফে বাবু (১৮) দুই শিশুকে পাশের একটি পেয়ারা বাগানে নিয়ে ধর্ষণ করে। তাদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। এই অভিযোগে এক শিশুর পিতা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেন। বালিয়াডাঙ্গী থানার ওসি জেডএম আসাদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তারী পরীক্ষার রিপোর্ট হাতে এলে ধর্ষণের বিষয়টির সত্যতা মিলবে। তবে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
