পৌর কাউন্সিলরের উপর হামলা

ঈশ্বরদী বণিক সমিতির প্রতিবাদ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৯
ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী সদস্য এবং পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন জনির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে গতকাল শনিবার সমিতির অফিসকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ইউনুস আলী মিন্টুর সভাপতিত্বে ও সহ-সভাপতি শফিকুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুকুল, সিরাজুল ইসলাম কহিনুর, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন খান আল-আমিন, রফিকুল ইসলাম, নুর হোসেন নুরু, আবুল কালাম আজাদ, জামাল হোসেন মাহিনুর প্রমুখ।