রানিশংকৈল আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৯
ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলা আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলন গত ২৪ জানুয়ারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য (ঠাকুরগাঁও-৩) ইমদাদুল হক, বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য (ঠাকুরগাঁও-২) আলহাজ্ব দবিরুল ইসলাম, জেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মকবুল হোসেন বাবু এবং জেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশি। পরে কাউন্সিলরদের ভোটে পূর্ববর্তী সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক সভাপতি এবং পূর্ববর্তী সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সাথে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগ কমিটি গঠন করা হয়।