সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে একজন নিহত

আপডেট : ০২ মে ২০১৯, ২১:৩০

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষকের নাম সামশুল আলম (৫৫)। সে উপজেলার মার্দাশা ইউনিয়নের বাবুনগর এলাকার ১নং ওয়ার্ডের মৃত গুনু মিয়ার ছেলে। গত বুধবার বিকাল ৬টায় বাবুনগরের ছেল্লাতলী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জিয়াবুল হক জানান, কিছুদিন ধরে একটি বন্যহাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে কৃষকের ফসল খেয়ে বাকি অংশ নষ্ট করে আবার পাহাড়ে চলে যায়। গত বুধবার বিকাল আনুমানিক ৬টায় প্রতিদিনের মতো সামশুল আলম ছেল্লাতলী পাহাড়ি এলাকায় ঘাস খেতে দেওয়া গরু আনতে গেলে হাতি তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। উপজেলার মার্দাশা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম উদ্দিন বন্যহাতির আক্রমণে সামশুল আলম নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।