জেলার বিভিন্ন এলাকায় রেজিস্ট্রেশন বিহীন ৮ সহস্রাধিক মোটের সাইকেল চলাচল করছে। তন্মেধ্যে প্রায় ৫ সহস্রাধিক মোটর সাইকেল ভাড়ায় চলছে। মোবাইল কোর্টসহ নানা আইনি ব্যবস্থা নেয়া সত্বেও বন্ধ করা যায়নি অবৈধভাবে চলাচলকারী মোটর সাইকেল।
জানা যায়, জেলার শিবচর, সদর, কালকিনি ও রাজৈর উপজেলায় প্রায় ৮ হাজার রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল রয়েছে। এর মধ্যে প্রায় ৫ হাজার মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এ সকল চালকরা অত্যন্ত বেপরোয়া। ফলে দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে। গত বছর জেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে অন্তত ৬ জন। এ সময়ে আহত হয়েছে শতাধিক।
