দীর্ঘ সাত বছর পর আমতলী উপজেলা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল শুক্রবার পৌরসভা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট মো:মনিরুজ্জামানের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো: নুরুল ইসলাম মৃধা, সদর ইউপি চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, মেয়র মো: মতিয়ার রহমান, মো: মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে মো: মজিবর রহমানকে সভাপতি ও জিএম মুছাকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
