রামেক ইন্টার্নি চিকিত্সক পরিষদের নতুন কমিটি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩১
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ‘ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনে’ নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। সমপ্রতি হাসপাতালের সকল ইন্টার্নির সম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। নির্বাচিতরা হলেন যথাক্রমে সভাপতি তানিকুর রহমান টিটু; সহ-সভাপতি আশিকুর রহমান চৌধুরী, মিতুল ভৌমিক, রাকিবুল ইসলাম, আহমেদ জাবির সজীব, শাহরিয়ার ইসলাম সোহান, নাহিদুজ্জামান, জামান সাকিব, মোহাব্বতে জাকারিয়া ও রাজীব মৈত্র; সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক; যুগ্ম-সাধারণ সম্পাদক কাবিউল হাসান শুভ, মিঠুন চক্রবর্তী, হুমায়ন কবির সাগর, আব্দুল্লাহ আল মামুন জুয়েল, আব্দুল্লাহ আল মামুন, শাহেদুল ইসলাম শিশির, কল্লোলচন্দলাশ দত্ত, অর্থ-সম্পাদক অনুপ বসু, দপ্তর সম্পাদক উজ্জল শিকদার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক রিসালাত চৌধুরী।