মান্দা উপজেলা চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে বিভাগীয় কমিশনার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপুর দুর্নীতির বিরুদ্ধে সমপ্রতি উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন। রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) স্বপন কুমার রায় এ অভিযোগ তদন্ত করছেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যানগণকে উপেক্ষা করে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্ করেন। মান্দা উপজেলা নির্বাহী অফিসার কাউছার জাহান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেন। উপজেলা চেয়ারম্যান জানান, আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য কতিপয় ব্যক্তির ইন্ধনে চেয়ারম্যানগণ আনিত অভিযোগ আনেন যা অনভিপ্রেত।