ফুলবাড়ি ও গোপালগঞ্জে অগ্নিকাণ্ড

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৪
দিনাজপুরের ফুলবাড়ি ও নবাবগঞ্জে পৃথক দুইটি অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল ভস্মীভূত হয়েছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে ঐ অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে। একইভাবে নবাবগঞ্জের দাউদপুর এলাকার মিজানুর রহমান চৌধুরীর বাড়িতে শর্টসার্কিটের আগুনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে প্রায় ১০লাখ টাকার মূল্যবান মালামাল ভস্মীভূত হয়। গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে ২ টি পাটের গুদাম ও ১ টি চায়ের দোকান পুড়ে অন্তত ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।