কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, রিজভী আহমেদসহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল রবিবার উপজেলার সদর বাজারে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ সালাম , আব্দুস ছামাদ দুলাল, আহাম্মদ আলী রানা প্রমুখ।
