চাঁদপুর পুরানবাজারে মকবুল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে শনিবার রাতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় শরীয়তপুর এলাকার লুত্ফর রহমান (২৬) ও পুরানবাজারের সুজনকে (২৮) আটক করে। পুলিশ জানায়, নিহত মকবুলের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা এলাকায়। তিনি দীর্ঘদিন যাবত্ চাঁদপুর পুরানবাজারে মসজিদ পট্টি এলাকায় ‘পলাশ ট্রেডার্সে’ দেবু সাহার সাথে থেকে ভুসা মালের ব্যবসা করে আসছিল। ঘটনার দিন মকবুল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পূর্বের বকেয়া ৯৪ হাজার টাকা কালেকশন করেন। রাতে ঘুমিয়ে পড়লে ঘাতকরা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায়।
