পবিপ্রবিতে তিনশ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
টেন্ডারবাজি নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গত মঙ্গলবার সংঘটিত সহিংস ঘটনাকালে ক্যাম্পাসের বাইরে দোকানপাটে হামলা ও ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ২৯ জনকে শনাক্ত করে অজ্ঞাতনামা তিনশ শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষে বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেন। এদিকে ঘটনার দিন বিকালে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব খানকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।