ঢাকায় অনুষ্ঠিত হলো ফ্যাশনোলজি সামিট

আপডেট : ০২ মে ২০১৯, ২১:৪৬

মজুরি বৃদ্ধিসহ উত্পাদন খরচ বাড়ায় স্বল্পমূল্যের পোশাক রপ্তানি করে ব্যবসায়ে টিকে থাকা কঠিন হবে। এজন্য উদ্যোক্তাদের উচ্চমূল্যের পোশাক উত্পাদনে নজর দেওয়া জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে ‘স্মার্ট অ্যাপারেলে’ নজর দিতে হবে। ১৩০ বিলিয়ন ডলারের বিশাল পোশাকের বাজারের ভালো অংশ বাংলাদেশের দখলে আসার সুযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফ্যাশনোলজি সামিটে বক্তারা এসব কথা বলেন।  বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ এ সামিটের আয়োজন করেছে। এতে বিশ্বের ১৩টি দেশের ৪১ জন বিশেষজ্ঞ বিভিন্ন কর্মঅধিবেশনে তাদের বক্তব্য তুলে ধরেন। গতকাল সন্ধ্যায় সামিটের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। একই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের ডেনিম পণ্যের প্রদর্শনী। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ১১টি দেশের ৬৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।