রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৫
সিরাজুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী সিরাজুল ইসলাম মাস্টার গতকাল শনিবার বিকাল ২টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে.... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকাল ৫টায় ভোলাডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি, এমরান আহম্মেদ, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি