শোক সংবাদ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
মাওলানা শহীদুল্লাহ (রহ.) বাংলাদেশের শীর্ষ ওলামাদের একজন শাইখুল হাদীস হাফেজ মাওলানা শহীদুল্লাহ (রহ.) গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। তিনি গোপালগঞ্জ জেলার তারাইলে একজন পীর ও বরণীয় আলেম হিসেবে পরিচিত ছিলেন। দীনবন্ধু দাস গোপালগঞ্জের মুকসুদপুরের বহুগ্রাম পিসি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দীনবন্ধু দাস (৮১) গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন যাবত্ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে বহুগ্রামে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, উপজেলা চেয়ারম্যান রবিউল আলম শিকদার, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে দীনবন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। -প্রেস বিজ্ঞপ্তি আব্দুল মান্নান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম কবির মিয়ার বাবা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ওরফে বাদশা মিয়া হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার সকাল ৯টায় ঢাকা মোহাম্মদপুর সিটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি, স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। জামিলা খাতুন ঢাকাস্থ আকিয়ারা উন্নয়ন সমিতির সহ-সভাপতি মো. দুলাল হোসেন প্রধানের মা জামিলা খাতুন গত শনিবার সকাল ৮টায় চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন আকিয়ারায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন শাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্বামী, ৫ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাইল বানু ঢাকাস্থ আকিয়ারা উন্নয়ন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রধানের নানী ও কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম ও আমির হোসেন মুন্সির মা শাইল বানু গত শনিবার মধ্য রাতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন আকিয়ারায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্বামী, ৪ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোঃ ছাদেক আলী কাঁঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের মো. ছাদেক আলী (৮১) গতকাল শনিবার ভোরে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।