জাতীয় পার্টি—জেপির রাজধানীস্থ লালমাটিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সোমবার বাদ আসর মহানবী (সা.)-এর ওপর আলোচনা সভা এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও দোয়া-মাহফিলে দলীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য দলের মহাসচিব সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি
