গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ১৮:৪৫
আধুনিক সংগীতের অন্যতম অনুষঙ্গ হিসেবে ডিজে মিউজিকের কথা হয়তো অনেকেরই জানা আছে। মূলত পরিচিত একটি গান বা সুর কিংবা নতুন কোনো সুরের মাঝে যান্ত্রিক নানা পরিবর্তনের মাধ্যমে অন্যরকম এক উন্মাদনাই নিয়ে আসে এই ডিজে। আর একসাথে একাধিক ডিজের পরিবেশনা বা ক্লাব ডিজের অন্যরকম একটি রেকর্ড যাদের দখলে তারা হলো ব্রিটেনের লন্ডন ক্লাব মিনিস্ট্রি অব সাউন্ডে। গেল বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত ‘মিক্সিং লন্ডন’ নামের একটি ইভেন্টে প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী একটি ডিজে সেশনে অংশ নেন সবমিলিয়ে ১০০ জন ডিজে এবং এরা প্রত্যেকেই একটানা চলতে থাকা এই সেশনে একটি করে গানের মিক্সিং পরিবেশনা করেন। উল্লেখ্য, ওয়ান লাইফ ও ড্যান্স এইড নামের দুটি দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের অংশ হিসেবেই আয়োজন করা হয়েছিল ‘মিক্সিং লন্ডন’ নামের এই ইভেন্টটি।