নোটিশ বোর্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
ফ্যাশনমেকার শীতের এই তীব্র আবহাওয়ায় ফ্যাশনমেকার এনেছে ‘ধ্রুবতারা’। থ্রি পিসটিতে নেটের কলি দিয়ে এমব্রয়ডারি কাজ করানো হয়েছে। ড্রেসটি কালো-সাদা এবং লাল রঙের। হাতায় সুতার কাজ করানো এবং যা চুড়িদার টপেটো কাপড় দিয়ে তৈরি এবং ওড়নায় সুতার ছিটাবুটা ব্যবহার করা হয়েছে। যা পাওয়া যাবে ৩৯৩/বি, ৯,৩৯, চিশতিয়া মার্কেট (২য় তলা) এবং ৩৯৩/বি-৯ (৩য় তলা) গাউছিয়া মার্কেটসহ দেশের বিভিন্ন আউটলেটে। ধান শালিক বুটিকস হাউস ধান শালিক এক বছর পূর্তি উপলক্ষে ২০-৫০% ছাড় দিচ্ছে তাদের সকল পোশাকে। ধান শালিকের এই সুযোগ পাওয়া যাবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। টি-শার্ট, পলো টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি ও মেয়েদের টপ্সসহ সব দেশীয় পোশাকে। ধান শালিকের এসব পোশাক পাওয়া যাবে এর সব শোরুমে। বানথাই-এ এয়ার ব্রাশ মেকআপ একই পার্লারে বিয়ের সবক’টি অনুষ্ঠানে কনে সাজের সুযোগ নিয়েই দেওয়া হচ্ছে ব্রাইডাল মেকআপ প্যাকেজ। সাজের সঙ্গে কনের আপাদমস্তক পরিচর্যার সব আয়োজন থাকছে এই প্যাকেজে। এবার কনে সাজের তেমনই কিছু প্যাকেজ এনেছে বানথাই বিউটি স্যালুন। সর্বোচ্চ ১৯ ঘণ্টা স্থায়িত্বের, পানি নিরোধক এবং ক্র্যাক ফ্রি সুবিধা থাকছে এই মেকআপে। ব্রাইডাল প্যাকেজভুক্ত বিশেষ এই এয়ার ব্রাশ মেকআপের প্যাকেজ শুরু ১৫ হাজার টাকা থেকে। যোগাযোগ :বানথাই, বাড়ি-১২/বি, রোড-৫৫, গুলশান ২, ঢাকা। ফোন :০১৯২৪১১৯৯৩৩। ভেনাস মেকওভার উত্তরায় অবস্থিত ভেনাস বিউটি স্যালুনের ২য় শাখা লাক্সারি বিউটি পার্লার ভেনাস স্টুডিও অ্যান্ড বারবার-এর শুভ উদ্বোধন করলেন ঢাকাস্থ মালয়েশিয়া রাষ্ট্রদূত মিস নরলিন অতোমেন গত ১৮ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টায়। ঢাকার গুলশানে ২-এ, ৫৫ নম্বর রোড, ১২/বি নম্বর বাড়িতে এ নতুন শাখাটি চালু করা হয়েছে। এই বিউটি পার্লারে নারীদের রূপচর্চায় সব ধরনের সেবা পাওয়া যাবে। যোগাযোগ :০২-৯৮৫৪২৯৮, ০১৭১২৭১৪২২২। বর্ণমালা নিয়ে অঞ্জন’স... ভাষা আন্দোলনের ৬১ বছর পূর্তি উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স আয়োজন করেছে ‘পোশাকে বর্ণমালা’ শীর্ষক পোশাক প্রদর্শনী। বনানী ১১ নম্বর অঞ্জন’স-এর আউটলেটসহ সকল আউটলেটে আগামী ১ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পোশাকে ক্যালিগ্রাফি-ভিত্তিক এ আয়োজন। প্রদর্শনীর পোশাকগুলোয় দেশীয় পোশাকের ক্যানভাসে ’৫২-এর ভাষা আন্দোলন বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। পাশাপাশি অঞ্জন’স-এর এবারের আয়োজনে তুলে ধরা হয়েছে আমাদের বর্ণমালা ও একুশের চেতনা।