শুনতে অবাক লাগলেও ২০০০ সাল থেকেই চীনে সব ধরনের ভিডিও গেম কনসোল বিক্রি বন্ধ রয়েছে । তার মানে, ২০০০ সালের পর থেকেই চীনে গেম কনসোল ব্যবহার করে গেম খেলার সুযোগ পায়নি গেমাররা। গেম কনসোল বিক্রির এই নিষেধাজ্ঞা এক যুগ পর অবশেষে উঠে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি রয়টার্সের মাধ্যমে চীনের সরকারি সংবাদমাধ্যম চায়না ডেইলি এই খবর জানিয়েছে। চায়না ডেইলিতে চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তবের উদ্বৃতি দিয়ে বলা হয়, প্রায় এক যুগ আগে সাতটি মন্ত্রণালয়ের সম্মতিতে গেম কনসোল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে দীর্ঘদিন পর এটি বিক্রির বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এটি
বিক্রির সম্ভাবনার বিষয়ে অনেকেই ইতিবাচক অভিমত ব্যক্ত করেছেন। তবে যে মন্ত্রণালয়গুলোর সম্মতিতে এগুলো বিক্রি নিষিদ্ধ করা হয়, বিক্রি চালু করতে গেলেও তাদের অনুমতি লাগবে। এই খবর প্রকাশ হওয়ার পর অবশ্য রয়টার্সের পক্ষ থেকে চীনের মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য প্রদান করেনি। মন্ত্রণালয়ের নিরতা সত্ত্বেও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, চীনে গেম কনসোলের অচলবস্থার অবসান হবে শীঘ্রই।
