ডেল ডেস্কটপ পিসি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ডেল ব্র্যান্ডের অপটিপ্লেক্স ৩০১০এমটি মডেলের মিনি টাওয়ার ডেস্কটপ পিসি। মাল্টিমিডিয়া এই ডেস্কটপ পিসিটিতে রয়েছে ৩.৩০ গিগাহার্জ গতির ৩য় প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ইন্টেল এইচ৬১ চিপসেট, ২ জিবি ডিডিআর-৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, গিগাবিট ল্যান, ডিভিডি রাইটার, বিল্ট-ইন ইন্টেল গ্রাফিক্স ২৫০০ ভিডিও মেমোরি, ৮টি ইউএসবি ২.০ পোর্ট, ১৮.৫” প্রশস্ত পর্দার এলসিডি মনিটর, বিল্ট-ইন অডিও, ইউএসবি কিবোর্ড, মাউস প্রভৃতি। প্রতিটি পিসিতে রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ৪০,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৪০, ৯১৮৩২৯১।