রোমানা ইসলাম
ডাক্তারের ভুল চিকিত্সায় ছয় বছরের শিশু রোমানা ইসলামের একটি চোখ নষ্ট হয়ে গেছে। অন্য চোখটিও নষ্ট হওয়ার পথে। ভারতের মাদ্রাজে নিয়ে তার চিকিত্সার জন্য ৩ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু রোমানার পরিবারের পক্ষে এ ব্যয়ভার বহন করা অসম্ভব। শিশুটির চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা: মো. রফিকুল ইসলাম, ব্যাংক হিসাব নং ১৪৭.১০৩.৩২৩৯৪, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, বসুন্ধরা শাখা, ঢাকা। মোবাইল নং ০১৯১৩৭৩৯১৯৫।
মোসা:মরিয়ম মোতালেব
ব্র্যাকের আড়ং সেন্টারের কর্মী মোসা:মরিয়ম মোতালেব (৪৭) ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত্ ভুগছেন। চিকিত্সার ব্যয়ভার মেটাতে গিয়ে বর্তমানে তিনি প্রায় নিঃস্ব। তার অপারেশন ও পরবর্তী চিকিত্সার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তিনি তার চিকিত্সার্থে সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তি এবং জনকল্যাণমূলক সংগঠনসমূহের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:রফিকুল ইসলাম, হিসাব নং ২১৩-২০০-১৪৭৯৪, ঢাকা ব্যাংক লি:, ঢাকা। ফোন: ০১৬৭৭২৫০৬১৪ অথবা ২৯১/এ, দক্ষিণ পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা।
