বার্সেলোনা এবং আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি জানান তিনি যেকোন ধরনের ফুটবলে অবশ্যই আরো উন্নতি করতে চান। ইতোমধ্যে ২৫ বছর বয়সী ক্ষুদে ফুটবল জাদুকর মেসি সর্বকালের সেরা কিনা এ নিয়ে আলোচনাও চলছে।
লা লিগায় গত রবিবার মেসির চার গোলে ভর করে বার্সেলোনা ৫-১ ব্যবধানে হারায় ওসাসুনাকে। গোল মেশিনে পরিণত হয়েছেন তিনি। টানা ১১ ম্যাচে গোল করেছেন। রবিবার ক্লেরিন ডেইলিকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এই জীবনে আমরা সবাই উন্নতি করার চেষ্টা করি সবখানে। ফুটবলেও আমি এর ব্যতিক্রম নই।’ মেসি ইতিমধ্যে অনেক কিছু অর্জন করেছেন। রেকর্ড টানা চতুর্থবার ব্যালন ডি‘অর জিতেছেন তিনি। চলতি মাসের শুরুতে ব্যালন ডি‘অর জেতেন মেসি। মেসি আরো বলেন বার্সেলোনার দর্শনকে তিনি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘ড্রেসিং রুমে বাহ্যিকভাবে সবাই একই রকম। ক্লাবে আমরা সে শিক্ষা পেয়েছি তা বাইরে প্রকাশ পেয়েছে।’ মেসি রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব সতীর্থ ইনিয়েস্তাকে পেছনে ফেলে ফিফা ব্যালন ডি’অর জিতে নেন। এছাড়া গত বছর জার্মান কিংবদন্তি জার্ড মুলারের ৪০ বছরের রেকর্ড ভেঙে দেন। এক পঞ্জিকাবর্ষে মেসি সর্বোচ্চ গোলদাতা। জাতীয় এবং ক্লাবের হয়ে ২০১২ শেষ করেন মেসি ৯১ গোল করেন।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। এই হতাশা বার্সেলোনার রয়েছে। পেলে ও ডিয়েগো ম্যারাডোনা দেশের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। ক্লাবেও অনেক কৃর্তিত্ব রয়েছে তাদের।
মেসি এখনো দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারেননি। এই একটা অপূর্ণতা রয়েছে তার। মেসি ক্লেরিনকে আরো জানান ব্যক্তিগত অর্জনের চেয়ে ক্লাব আগে।
তিনি বলেন, ‘আমার গোল রেকর্ড ভাঙার জন্য নয়। প্রতি মৌসুমে যতটা সম্ভব দলের সাথে সব কিছু জিততে চাই। সেটা বার্সেলোনার হয়ে বা জাতীয় দলের হয়ে হোক।’
