জামিনের শর্ত লঙ্ঘন করে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করায় উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত। বুধবার এ দণ্ড ঘোষণা করা হয়। এ সময় আদালতে ছিলেন তিনি।
সাজা ঘোষণার সময় আদালতে ৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জকে কালো জ্যাকেট ও ধূসর সোয়েটার পরা অবস্থায় দেখা যায়। বিচারক ডেবোরা টেলর বলেন, দূতাবাসে অ্যাসাঞ্জ বিশেষ সুবিধা নিয়ে অবস্থান করে আইন ভঙ্গ করেছেন ও ব্রিটিশ বিচার ব্যবস্থাকে অপমান করেছেন। প্রায় ৭ বছর আগে যুক্তরাজ্যের একটি আদালত থেকে জামিন নেওয়ার পর লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।
