জ্যোতিন্দ্র চন্দ্র মল্লিক
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যোতিন্দ্র চন্দ্র মল্লিক (৮০) গত শুক্রবার ঢাকার একটি হাসপাতালে পরলোক গমন করেন। তিনি ৪ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।
মোতালেব মাষ্টার
বরিশালের গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব হাওলাদার ওরফে মোতালেব মাষ্টার (৮৫) রবিবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে—- রাজেউন) সোমবার মরহুমের লাশ পৌর সদরের চরগাধাতলী মহল্লায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি ৬ পুত্র, ২ কন্যা রেখে গেছেন।
সাহেরা খাতুন
দৈনিক যুগান্তরের যুগ্ম-বার্তা সম্পাদক আব্দুর রহমান আলম তালুকদারের মা আলহাজ্ব সাহেরা খাতুন (৯০) সোমবার ঢাকার বাসায় ইন্তেকাল করেন (ইন্না... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। জানাযা শেষে আজ মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
