নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন জাতীয় পার্টি জেপির কমিটি গঠন উপলক্ষে সম্প্রতি সোহাগদল এন,ডব্লিউ হাইস্কুল প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা জেপির আহব্বায়ক মো. নাজমুল ইসলাম সাইদ, যুগ্ন আহব্বায়ক রফিকুল ইসলাম বাচ্চু, মিরাজ হোসেন ফুয়াদ, ফেরদৌস লাকি, তরিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে মো. ফিরোজ আহমেদ রাকিবকে সভাপতি ও শরিফুল ইসলাম মিল্টনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন জাতীয় পার্টি জেপির কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
