চট্টগ্রাম রেল স্টেশনে ভুয়া টিকিট বিক্রির সাথে জড়িত থাকার দায়ে গত রবিবার বুকিং সহকারী নিজামকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। চবি শিক্ষার্থীদের দাবির মুখে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
জানা যায়, বিভাগীয় গণিত অলিম্পিয়াড শেষে সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনে চড়ে গত রবিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক গণেশ চন্দ্র রায় ও ৯ জন শিক্ষার্থী চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছেন।
সিলেট রেলস্টেশন থেকে উদয়ন এক্সপ্রেসের ১০টি টিকেট কেনেন তারা। তাদের বগিতে আসন বরাদ্দ দেয়া হয়। কিন্তু শনিবার রাতে ট্রেনে উঠতে গিয়ে তারা দেখেন, ট্রেনে ওই নামের কোন বগি নেই। আর তাদের দেয়া টিকিটগুলো স্ট্যান্ডিং। পরে তারা রাতভর দাঁড়িয়ে চট্টগ্রাম পৌঁছে চবির অন্য শিক্ষার্থীদের নিয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন এবং স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রেলওয়ে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
