সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ‘এ’ শ্রেণির টিকিট করেও ট্রেনে দাঁড় করিয়ে নেয়ার অভিযোগে সিলেট রেলস্টেশনের কম্পিউটার অপারেটর নিজামকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন সিলেট রেলস্টেশন কর্তৃপক্ষ।
বিভাগীয় গণিত অলিম্পিয়াড শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক গণেশ চন্দ্র রায় ও ৯ জন শিক্ষার্থী গত শনিবার সিলেট রেলস্টেশন থেকে উদয়ন এক্সপ্রেসের ১০টি টিকেট কিনে চট্টগ্রাম ফিরছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। টিকেটে তাদের ‘অ’ বগিতে আসন বরাদ্দ দেয়া হয়। কিন্তু ট্রেনে উঠে ‘অ’ নামে কোন বগি না পেয়ে ট্রেনে দাঁড়িয়েই তাদের চট্টগ্রাম যেতে হয়।
এ ব্যাপারে সিলেট রেলস্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, কম্পিউটার অপারেটর ভুলবসত ‘অ’ লিখায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কম্পিউটার অপারেটর নিজামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
