নীলফামারীতে তিন তহশিলদারের সাজা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৭
সরকারি কর্মচারী নীতিমালা ভঙ্গের দায়ে নীলফামারী সদর উপজেলার তিন তহশিলদারকে বিভাগীয় মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে জেলা প্রশাসক। খোকশাবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওয়াহেদ আলী প্রেষনে টুপামারী ভূমি অফিসে কর্মরত থাকাকালে অনিয়ম করায়, ইটাখোলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সোহরাব আলী সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালে অনিয়ম করায় এবং পলাশবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের বরখাস্তকৃত সহকারী কর্মকর্তা মোঃ লুত্ফর রহমান কর্মরত থাকাকালে অনিয়ম করায় বরখাস্ত করা হয়।