জীবননগরে রাস্তায় ব্যারিকেড দিয়ে গণডাকাতি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
রবিবার গভীর রাতে চুয়াডাঙ্গার জীবননগর-জিন্নানগর সড়কের আলিয়া মাদ্রাসার সামনে একদল ডাকাত রাস্তায় গাছ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে গণডাকাতি করে। ডাকাত দল এ সময় ৪টি ট্রাক, ১টি মাইক্রোবাস ও ১টি লটাহাম্বার আটক করে তাদের কাছ থেকে ৪টি মোবাইল সেট ও নগদ অর্ধ লক্ষাধিক টাকা লুট করে পালিয়ে যায়। মাইক্রোবাস চালক আক্তার হোসেন অভিযোগ করে বলেন, রাত ১ টার দিকে নেপা গ্রামে একটি লাশ রেখে তিনি ফেরার পথে উক্ত স্থানে ডাকাতদলের কলে পড়েন। সশস্ত্র ডাকাতদল তাকে কুপিয়ে ও মাইক্রোবাস ভাংচুর করে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল সেট লুটে নেয়। এ সময় সেখানে আরো ৪ টি ট্রাক ও একটি লটাহাম্বারে ডাকাতি করা হয়। ঘটনাস্থলের মাত্র ৫শ গজ দুরে পুলিশের একটি দহল দল ছিলো। খবর দেওয়া হলেও তারা দ্রুত ঘটনান্থলে না যাওয়ায় ডাকাতদল নির্বিঘ্নে ৩ ঘন্টা ধরে ডাকাতি সমপন্ন করে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।