চৌমুহনী পৌর আওয়ামী লীগের সম্মেলন ১৫ ফেব্রুয়ারি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
দশ বছর পর চৌমুহনী পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ ফেব্রুয়ারি। সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অর্ধডজন করে প্রার্থীর নাম শোনা যাচ্ছে। যেহেতু বেগমগঞ্জে গ্রুপিং বিদ্যমান, সেহেতু চৌমুহনী পৌর সম্মেলনকে ঘিরে শংকাও রয়েছে। স্থানীয় একাধিক নেতা জানান, ২০০৩ সালে চৌমুহনী পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। দীর্ঘ এক দশক গ্রুপিং রাজনীতির কবলে পড়ে সম্মেলন হয়নি। পৌর কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যে সব সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে তারা হলেন-সভাপতি পদে ছাইদুল হক ছাদু, সাহাব উদ্দিন কাজল, মাহফুজুল হক বেলাল, ফজলুর রহমান, মোহাম্মদ উল্যা, আকতার হোসেন ফয়সাল, ইঞ্জিনিয়ার শেখ শহীদ। সাধারণ সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক টিপু, বেলায়েত হোসেন বেলাল, কাজী আনোয়ারুল আমিন (তুহিন), মাহবুবুল হক আজাদ, ফয়েজ উল্যা মহিন, মুজিবুর রহমান বাচ্চু, আবুল বাসার ও চন্দন সাহা। বর্তমান কমিটির সভাপতি ছাইদুল হক ছাদু ও সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন কাজল দু‘জনেই সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস পাওয়া গেছে।