কলাপাড়া উপজেলা হকার্স সমিতির বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আলমগীর শিকদার সভাপতি ও নান্টু হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। অন্যরা হলেন- সহ-সভাপতি মমিনুল হক, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, অর্থ-সম্পাদক মামুন খান, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন ফরাজী। সদস্য: মাখন লাল বিশ্বাস ও সিদ্দিক হাওলাদার। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আলমগীর শিকদার। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, ইত্তেফাক কলাপাড়া সংবাদদাতা সাংবাদিক মোহসিন পারভেজ, বশিরউদ্দিন বিশ্বাস, জীবন কুমার মন্ডল, নেছারউদ্দিন আহমেদ টিপু, এসএম মোশারফ হোসেন মিন্টু, হকার্স সমিতির নেতা নান্টু হাওলাদার, সোহরাব হোসেন, মামুন খান, আল-আমিন। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু।
