ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি রেজায়ানুর রহমান মিরাজকে গতকাল সোমবার রাতে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, রাত ৮টার দিকে মিরাজ ডা. পিন্নু ছাত্রাবাসের ৪৬ নম্বর কক্ষে ছিলেন। এ সময় হঠাত্ ৪-৫ জন দুর্বৃত্ত রুমে ঢুকে তাকে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি মারাত্মক জখম হন। পরে আশপাশের কক্ষের ছাত্ররা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
হামলার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অস্ত্রোপচার চলছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
