গতকাল সোমবার সকালে উপজেলার কলেজ মোড় এলাকার হাওলাদার বাড়ি থেকে আয়শা আক্তার নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে আয়শা ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার বাবার নাম সাইদুল হাওলাদার। তিনি একজন মত্স্যজীবী। তিন বছর আগে দ্বিতীয় বিবাহ করেন তিনি। আয়শা তার প্রথম স্ত্রীর মেয়ে। সে সত্ মায়ের সঙ্গে থাকত। পারিবারিক কলহের কারণে আয়শা আত্মহত্যা করতে পারে বলে ধারণা এলাকাবাসীর। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
