ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট লিংক জটিলতার কারণে সোমবার দুপুর থেকে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি বাণিজ্য বিঘ্নিত হচ্ছে।
ভারতের পেট্রাপোল বন্দর ফরওয়ার্ডি এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রমেজ সেন জানান, পেট্রাপোল বন্দরে ইন্টারনেট নেটওয়ার্ক সমস্যার কারণে কয়েকদিন ধরে আমদানি-রফতানিতে সমস্যা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মাত্র ২৮ ট্রাক আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে ঢুকেছে। স্বাভাবিকভাবে এ সময় ২শ’ ট্রাক বেনাপোলে ঢুকে থাকে। তবে বাংলাদেশ থেকে ভারতে রফতানি স্বাভাবিক রয়েছে।
