আজকের রাশিফল

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৭:৩৮
আজ ১৭ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৭ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৪। শুভবার:রবি ও বৃহস্পতিবার। শুভরত্ন:গার্নেট ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: বুদ্ধিমান। আপনার আদর্শবাদী ও মানবতাবাদী মনের সাথে যুক্ত হয়েছে উচ্চাভিলাষ ও সাংগঠনিক দক্ষতা। বড় কিছু করার যোগ্যতা আছে আপনার। লক্ষ্যে আপনি অবিচল। কর্তৃত্ব লাভ করতে আপনি দৃঢ় প্রতিজ্ঞ। অন্যের ঈর্ষা ও শত্রুতা সম্পর্কে আপনাকে সাবধান থাকতে হবে। নিজের চেষ্টায় আপনি প্রতিষ্ঠিত হবেন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, দার্শনিক এফ এইচ ব্র্যাডলি, দাবাড়ু বরিস স্পাসকি, অভিনেত্রী ভিক্টোরিয়া প্রিন্সিপাল, লি. শাও. চি, প্রাণীবিদ ব্যাক্সথ্রিলার, ওলফ পামে, হুমায়ুন কাদির, নাসরিন, নরেন্দ্রনাথ মিত্র, কবি শুভ্রা রহমান। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আজ আপনার উপর শুভ গ্রহের দৃষ্টি থাকবে। ফলে যে কোন সমস্যা মোকাবেলা করতে পারবেন। নতুন উদ্যোগ সফল হতে পারে। নতুন কোন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ অবিবাহিতদের বিয়ের আলোচনা ফলপ্রসূ হতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ ও যোগাযোগ করতে হবে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। মন ভালো থাকবে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। শরীর সম্পর্কে সাবধানতা অবম্বলন করুন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ দৈনন্দিন কাজে উত্সাহ পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। কোন সহকর্মীর সাথে মতবিরোধ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ শরীর ভালো নাও থাকতে পারে। ঠাণ্ডা ও এলার্জি জাতীয় কোন সমস্যায় ভুগতে পারেন। শরীর সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। কোন অসুস্থতাকে অবহেলা করবেন না। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। আয় বৃদ্ধির কোনো সুযোগ পেতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ যে কোন কাজে নিজের উপর আস্থা রাখুন। হতাশা আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। অহেতুক বিচলিত হবেন না। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি শুভ। প্রতিযোতািমূলক কাজে সুফল আশা করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। তবে তারা আপনার কোন ক্ষতি করতে পারবে না। প্রতিযোগিতামূলক কাজে সুফল পাবেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ শিক্ষকদের জন্য দিনটি শুভ। পেশাগত ক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রিয়জনের জন্য কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। আজ আপনার নামে কোন বদনাম রটতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ দিনটি কিছুটা অশুভ ও দুর্যোগপূর্ণ হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। যেকোন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। অন্যথায় ভুল বুঝাবুঝির শিকার হতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। কোন বন্ধু অথবা শুভান্যুধায়ীর পরামর্শ নিলে ভালো করবেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। ভালো কোনো সংবাদ পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান হতে পারে। কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রার চেষ্টায় সাফল্য আসতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। আমদানি-রপ্তানি ব্যবসায় সুফল নাও আসতে পারে। নতুন বিনিয়োগে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক কাজে সুফল পেতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। সন্তানের জন্য কোন কারণে উদ্বেগ দেখা দিতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যা দেখা দিতে পারে। একটু কৌশলী হলেই সমস্যার সমাধান করতে পারবেন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর পারস্পারিক মতবিরোধ এড়িয়ে চলুন। আবেগ ও অভিমান সংযত রাখলে ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আর্থিক দিক কিছুটা ভালো যাবে। তবে ব্যয় বৃদ্ধির আশংকা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগে সুফল পাবেন।