ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় এগিয়ে আসুন

আপডেট : ০২ মে ২০১৯, ২২:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাণপ্রিয় ক্যাম্পাস যখন নানা রকম আবর্জনায় ভরে ওঠে, তখন ক্ষোভটা যেন আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের ওপরেই পড়ে। আমরা শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থী হিসেবে দাবি করলেও আমাদের রুচিবোধটা হয়তো অনেক নিচুতেই রয়ে গেছে। আর সেজন্যই আমরা নিজেরাই নোংরা করি আমাদের ক্যাম্পাস। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে একটু সচেতন হয়ে আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো যেখানে সেখানে না ফেলে ময়লা ফেলার ঝুড়িতে (যথেষ্ট পরিমাণ ময়লা ফেলার জন্য ঝুড়ি/ডাস্টবিন রয়েছে ক্যাম্পাসে) ফেলি, তাহলে আমাদের ক্যামপাস আর অপরিচ্ছন্ন থাকবে না, ক্যাম্পাস থাকবে পরিচ্ছন্ন।

আরবি আকতার

শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ,

ঢাকা বিশ্ববিদ্যালয়