এসএসসি পরীক্ষার রসায়ন, ইসলাম শিক্ষা এবং বাংলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৮:১৬
রসায়ন মো. জাকির হোসাইন সাবেক প্রভাষক রেসিডেন্সয়ািল মডেল স্কুল এন্ড কলেজ বহুনির্বাচনী অভীক্ষা সময়:৩৫ মিনিট মোট নম্বর :৩৫ ১। কপারের পারমাণবিক সংখ্যা কত? ক) 25 খ) 26 গ) 29 ঘ) 30 ২। সাদা ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কী? ক) ZnCO3 . 7H2O খ) Zn SO4 . 7H2O গ) ZnSO4 . H2O ঘ) AlSO4 . 3H2O ৩। নিচের কোনটি থেকে কপার নিষ্কাশন করা লাভজনক? ক) CuFeS2 খ) Cu2FeS গ) Cu2Fe ঘ) CuFeS ৪। CaCl2 কে গাঢ় HCl এ সিক্ত নাইক্রোম তারে লাগিয়ে বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখায় ধরলে কোন বর্ণ তৈরি হবে? ক) সোনালী হলুদ খ) বেগুনী গ) নীলাভ সবুজ ঘ) ইটের মত লাল ৫। বিউটেনের গলনাংক কত? ক) -59Cখ) -130Cগ) -135C ঘ) -140C নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬-৮ নং প্রশ্নের উত্তর দাও: A একটি অজৈব এসিড। এটি একটি নিরূদক। এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে B লবণ তৈরি করে। লবণটিতে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে C অধঃক্ষেপ সৃষ্টি হয়। ৬। A যৌগটি নিরূদক কারণ— (ক) পানির সাথে বিক্রিয়া করে প্রচুর তাপ উত্পন্ন করে (খ) পানির প্রতি প্রবল আসক্তি আছে (গ) ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। (ঘ) HCl এ অদ্রবণীয়। ৭। ক্ষারটি যদি NaOH হয় তবে B লবণটিতে S এর পরিমাণ— ক) 43.5% খ) 47.5% গ) 20.2%ঘ) 2.54% ৮। C অধঃক্ষেপটি— (i) সাদা বর্ণের (ii) সালফাইড আয়ন শনাক্তকরণে ব্যবহূত হয় (iii) HNO3 এ অদ্রবণীয় নিচের কোনটি সঠিক? ক) (i) ও (ii) খ) (i) ও (iii) গ) (ii) ও (iii) ঘ) (i), (ii) ও (iii) ৯। SO2 তে S এর সুপ্ত যোজনী কত? ক) 2 খ) 4 গ) 6 ঘ) 3 ১০। বাত্যা চুল্লিতে চুনাপাথর কী হিসাবে ব্যবহূত হয়? ক) বিগলক হিসাবে খ) প্রভাবক হিসাবে গ) নিরুদক হিসাবে ঘ) বিজারক হিসাবে ১১। ধনাত্মক যৌগ মূলক কোনটি? ক) CO3 খ) SO4 গ) NO3 ঘ) NH4 ১২। স্টিয়ারিক এসিডের সংকেত কোনটি? ক) C13 H22 COOH খ) C17 H35 COOH গ) CH3-CH2 COOH ঘ) C15 H35 COOH ১৩। H2 O2 বিয়োজনে কোনটি ধনাত্মক প্রভাবক হিসাবে কাজ করে? ক) H2 SO4 খ) H3 PO4 গ) HNO3 ঘ) SiO2 নিচের উদ্দীপকের আলোকে ১৪-১৬ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দাও: পরীক্ষাগারে A যৌগকে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে B একটি যৌগ তৈরি হয়। অতঃপর অধিক পরিমাণে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে পুনরায় B যৌগটি জারিত হয় ও E যৌগ উত্পন্ন করে। [0] A––––––––– B + H2O [0] B ––––––––– E ১৪। A যৌগটির সাধারণ সংকেত কোনটি? ক) Cn H2n +2 খ) Cn H2n+2OH গ) CnH2n-2OH ঘ) CnH2n+1OH ১৫। B যৌগটির সম্ভাব্য সংকেত কোনটি? ক) CH3 CHO খ) CH3 OH গ) CH3–CH2 OH ঘ) CH3 COOH ১৬। E যৌগটির ক্ষেত্রে সঠিক তথ্য হচ্ছে— (i) এর কার্যকরীমূলক -COOH (ii) যৌগটি কম কার্বনবিশিষ্ট হলে তীব্র ঝাঁঝালো গন্ধ যুক্ত হয়। (iii) এটি একটি শক্তিশালী এসিড। নিচের কোনটি সঠিক? ক) (i) ও (ii) খ) (i) ও (iii) গ) (ii) ও (iii) ঘ) (i), (ii) ও (iii) ইসলাম শিক্ষা মুহাম্মদ মিজানুর রহমান সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সৃজনশীল মডেল প্রশ্ন খ অংশ ৫। জনাব ইকবাল সাহেব একজন সত্ ও নিষ্ঠাবান সাংসদ । তিনি সরকারি যাবতীয় সাহায্য প্রকৃত হকদারদের কাছে পৌেঁছ দেয়ার জন্য জরিপের মাধ্যমে তালিকা প্রণয়ন করেন । এবং নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা করেন ।তাঁর দৃঢ় বিশ্বাস আদল হলো শান্তি প্রতিষ্ঠার মূলভিত্তি। ক. আদলের বিপরীত শব্দ কী? ১ খ. ন্যায়বিচার বলতে কী বুঝায়? ২ গ. ইকবাল সাহেব ইসলামের কোন খলিফার আদর্শ অনুসরণে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন ? তা কীভাবে সম্ভব বুঝিয়ে লেখো। ৩ ঘ.উদ্দীপকে বর্ণিত ইকবাল সাহেবের দৃঢ় বিশ্বাসের যর্থাথতা মূল্যায়ণ করো। ৪ ৬। মিরাজ সাহেব নিয়মিত নামায আদায় করেন ,রমজান মাসে রোযা রাখেন এবং অভাবী মানুষদের দান খয়রাত করেন ।কিন্তু কারো ভালো সহ্য করতে পারেন না। কারো ভালো দেখলে হিংসায় জ্বলে যান । তার অনিষ্ঠ সাধনে লিপ্ত হন । একদিন তার বড় ভাই মুজিবুর রহমান তাকে একটি হাদিস শোনালেন ,‘আগুন যেমন শুকনো কাঠ খেয়ে ফেলে , হিংসাও তেমনি সত্কর্মগুলো খেয়ে ফেলে।’ ক.গিবত কী? ১ খ. পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না কেন ? ২ গ. মিরাজ সাহেব কীভাবে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়ে পার্থিব ও আখিরাতের জীবন সুন্দর করে তুলতে পারে? ৩ ঘ.উদ্দীপকে বর্ণিত হাদিস থেকে মিরাজ সাহেব কী কী শিক্ষা গ্রহণ করতে পারেন? বিশ্লে¬ষণ করো। ৪ ৭। ড. মুস্তাফিজুর রহমান ইসলামিক স্টাডিজের ক্লাসে বিবি খাদিজা (র) এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করছেন । তিনি বলেন , বিবি খাদিজা নারী জাতির গৌরব ।তিনি মহানবি (স) এর চরিত্র ও মার্ধুযে মুগ্ধ হয়ে নিজেকে তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন ।তাঁর সমস্ত ধনসম্পদ ইসলামের সেবায় উর্ত্সগ করেন।সুতারং প্রত্যেক নারীর উচিত হযরত খাদিজা (র) এর আর্দশ অনুসরণ করা। তখন তার ছাত্রী তানিয়া বললো, স্যার আমি বিবি খাদিজার মতো একজন আর্দশবান নারী হতে চাই। ক.হযরত খাদিজা (র)কে? ১ খ. হযরত খাদিজা মহানবি (স) এর সাথে নিজের বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন কেন? ২ গ.তানিয়া কীভাবে তার জীবনে হযরত খাদিজা (র)এর আর্দশ বাস্তবায়ন করবে? বিশ্লে¬ষণ করো। ৩ ৮। হালিম প্রায়ই জন সম্মুখে ধুমপান করে। প্রতিদিনের মতো আজো সে রাস্তায় ধুমপান করছিলো। হঠাত্ পুলিশের গাড়ি আসলো। তাকে ৫০ টাকা জরিমানা দিতে হলো। পাবলিকের সামনে সে খুব লজ্জা পেলো। সে স্থির করলো, সে আর ধুমপান করবে না। কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক. নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই এটি কোন সূরায় বলা হয়েছে? ১ খ. ধুমপানের কারণে কী কী রোগ হতে পারে? ২ গ. উদ্দীপকে বর্ণিত হালিমের মতো মানুষের ধুমপানের বদভ্যাস পরিত্যাগ করাতে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো। ৩ ঘ. উদ্দীপকে বর্ণিত ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর সমর্থনে মহানবি (স) বলেন,যাবতীয় নেশার বস্তু হারাম। এ উক্তিটির ওপর ভিত্তি করে ধুমপান কীভাবে পরিবার ও সমাজের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনে বিশ্লে¬¬ষণ করো। ৪ ৯। আব্দুর রাজ্জাক নিয়মিত নামাজ আদায় করে। সামনে তার এসএসসি পরীক্ষা। তাই সে স্বাস্থ্যহা নির আশংকায় সাওম পালন করেনি। মসজিদের ইমাম সাহেব বিষয়টি জেনে বললেন, হাদিসে কুদসিতে আল্ল¬¬াহ পাক বলেন, ‘সাওম আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেবো।’ ক.সাওম কাদের জন্য ফরয? ১ খ. সাওম কীভাবে সামাজিক বন্ধন দৃঢ় করে? ২ গ. উদ্দীপকে বর্ণিত আব্দুর রাজ্জাকের দৃষ্টিভঙ্গি শরিয়াত সম্মত কিনা বুঝিয়ে লেখো। ৩ ঘ. উদ্দীপকে বর্ণিত সাওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেবো এর আলোকে সাওমে গুরুত্ব ও ফজিলত বিশ্লে¬¬ষণ করো। ৪