জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৩

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৮:১৭
বাংলা প্রথমপত্র মো:জাহাঙ্গীর আলম, শিক্ষক ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা সেনানিবাস বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ১। বাঙালির বাংলা গদ্যটির লেখক কে? উ: কাজী নজরুল ইসলাম ২। বাঙালির মধ্যে কোন কোন শক্তি রয়েছে? উ: জ্ঞানশক্তি ও প্রেমশক্তি ৩। বাঙালির মধ্যে কোন শক্তি নেই? উ: কর্মশক্তি ৪। কর্মশক্তি না থাকলে কোন শক্তি তমসাচ্ছন্ন হয়ে থাকে? উ: দিব্যশক্তি ৫। বাঙালিরা তামসিকতায় আচ্ছন্ন হয়ে পড়ায় কোন শক্তি হারিয়ে ফেলেছে? উ: চেতনাশক্তি ৬। দিব্যশক্তিকে নিসেত্মজ ও মৃতপ্রায় করে রাখে কে? উ: অবিদ্যা ৭। অমৃতের পানে আনন্দের পথে যেতে বাধা সৃষ্টি করে কে? উ: অবিদ্যা ৮। তমকে একমাত্র কে শাসন করতে পারে? উ: রজোগুণ বা ক্ষাত্রশক্তি ৯। বাঙালি আজন্ম কোন শক্তি সম্পন্ন? উ: দিব্যশক্তি সম্পন্ন ১০। কার, কোন আগ্নেয়গিরি অগ্নি উদগীরণ করল না? উ: বাঙালির, চন্দ্রনাথের ১১। বাঙালির দিব্যশক্তি কাজে না লাগার কারণ কী? উ: ক্ষাত্রশক্তি না জাগা ১২। প্রত্যেক মানুষ কয়টি গুণে গুণান্বিত? উ: ত্রিগুণান্বিত ১৩। সত্ত্বগুণ কী? উ: ঐশীশক্তি ১৪। সত্ত্বগুণের প্রধান শত্রুতম গুণকে দমন করে কে? উ: প্রবল ক্ষাত্রশক্তি ১৫। দেহ ও মনকে কর্মসুন্দর করে কে? উ: প্রবল ক্ষাত্রশক্তি ১৬। জীবনশক্তিকে চিরজাগ্রত রাখে কে? উ: প্রবল ক্ষাত্রশক্তি ১৭। বাঙালির মস্তিষ্ক ও হূদয় কেমন? উ: ব্রহ্মময় ১৮। বাঙালির দেহ ও মন কেমন? উ: পাষাণময় ১৯। বাঙালির শিয়রে প্রহরীর মত জেগে রয়েছে কে? উ: গিরি হিমালয় ২০। হিমালয়কে কারা দৈবশক্তির লীলানিকেতন বলেছেন? উ: মুনি-ঋষি-যোগীরা ২১। বাংলার চাঁদ কেমন? উ: নিত্যস্নিগ্ধ ২২। বাংলার জল কেমন? উ: প্রাচুর্যে ও শুদ্ধতায় পূর্ণ ২৩। কোন সম্পদ একা বাংলার? উ: পাট ২৪। বাংলার কোন সম্পদ অপরিমেয়? উ: কয়লা ২৫। বাংলার সুবর্ণ বালিতে ও মাটিতে কী মেলে? উ: স্বর্ণরেণু ২৬। বাংলার নদীতে ঝিলে-বিলে-পুকুরে কী রয়েছে? উ: প্রয়োজনের অধিক মাছ ২৭। নিত্য সর্বৈশ্বর্যময়ী বলা হয়েছে কাকে? উ: আমাদের মাতৃভূমিকে ২৮। আমাদের মাছ, ধান, পাট কারা লুটে নিয়ে যাচ্ছে? উ: শত বিদেশী ২৯। বাঙালি লাঠি নিয়ে প্রতিবাদ করেছে কত বছর আগে? উ: দেড়শত বছর আগে ৩০। সর্ব ঐশীশক্তির পীঠস্থান বলা হয়েছে কাকে? উ: বাংলাকে ৩১। বাংলার আবহাওয়ায় কী মিশে রয়েছে? উ: স্বাধীনতা-মন্ত্রের সঞ্জীবনী শক্তি ৩২। নিত্য মহিমাময়ী, সুন্দর ও পবিত্র-কার সম্পর্কে বলা হয়েছে? উ: আমাদের বাংলা সম্পর্কে ৩৩। আলস্য, কর্মবিমুখতার ও পৌরুষের অভাবে আমাদের অবস্থা এখন কেমন? উ: সকলের চেয়ে হীন ৩৪। কারা আজ ভিখারী? উ: বাঙালি ৩৫। বাঙালি আজ কার দাসত্বে পরিণত হয়েছে? উ: বিদেশীদের ৩৬। বাঙালির দুর্গতি আর অভিশপ্ত জীবনের কারণ কী? উ: ক্ষাত্রশক্তিকে অবহেলা ৩৭। ভ্রান্তির পথে নিয়ে যায় কে? উ: অবিদ্যা ৩৮। কোন দিন বাঙালি বলতে পারবে ‘বাঙালির বাংলা’? উ: যেদিন ঐক্যবদ্ধ হবে ৩৯। প্রেমশক্তিকে ইংরেজিতে কী বলা হয়? উ: হার্ট সেন্টার ৪০। বাংলার আকাশ কেমন? উ: নিত্য প্রসন্ন