তোমাদের চিঠি পেলাম

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৮:২৩
সৈয়দা আনিকা তাহসিন সদস্য নম্বর: ৫০৪ ঢাকা। তোমার পাঠানো ‘শীতের সকাল’ পেয়েছি। আগে পাঠানো আঁকা ছবি, ধাঁধা ও কৌতুক পেয়েছি। ধাঁধা ও কৌতুক আরো মজার হওয়া উচিত ছিল। শীতের সকাল বিবেচনাধীন থাকলো। তুমি অবশ্যই আসর পড়বে। সাদিয়া মারজান সদস্য নম্বর: ৩০২৬ পঞ্চম শ্রেণি মতিঝিল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা তোমার প্রস্তাব আমাদের বিবেচনাধীন রয়েছে। সময়মতো ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হবে। তুমি অবশ্যই অংশ নেবে। তুমি আসরের পাতার জন্য ড্রইং পাঠাও। মো. সালমান রহমান মনি চাটমোহর, রেলবাজার, পাবনা তোমার সদস্য নম্বর খুঁজে দেখবো। শীতের ওপর লেখাটা দেরিতে পেয়েছি। ডাকে লেখা পাঠালে যথাসময়ে লেখা দপ্তরে আসে। তোমার পাঠানো পলাশ-সাব্বির বেশ বড় হয়েছে। ছোট লেখা চাই। সুমাইয়া আফরিন পুষ্পিতা সুবর্ণ শিশুনিকেতন সোনারগাঁ, নারায়ণগঞ্জ তোমার নতুন সদস্য নম্বর: ৩১৪৯। খুব শিগগিরই আসরের পাতায় তা ছাপা হবে। ছবি পাঠাতে সদস্য নম্বর আবশ্যক নয়। তবে থাকলে ভালো হয়। তুমি লেখা ও আঁকা ছবি পাঠাও। বিবেচনাধীন হলে অবশ্যই ছাপা হবে।