ছোটমণিদের সন্দেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৮:২৩
তাহেরার সাফল্য কচি-কাঁচার আসরের সদস্য বোন তাহেরা বিনতে জাফর ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫২ নম্বর সিতাইকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাহেরার সদস্য নম্বর-৩১৫৩। সে আসরের নিয়মিত পাঠক এবং ছবি আঁকা তার শখ। তাহেরার বাবার নাম এ জাফর আহমদ ও মায়ের নাম নুরুন্নাহার বেগম। তাহেরা সকলের দোয়াপ্রার্থী। রেফাফের সাফল্য ইফরিয়াত রহমান রেফাফ ২০১২ সালের প্রাইমারি সমাপনী পরীক্ষায় আইডিয়াল স্কুল এন্ড কলেজ (বনশ্রী শাখা) থেকে জিপিএ-৫ (গোল্ডেন এ+) পেয়েছে। রেফাফ মো. তানভীর রহমান শিবলী ও অলিজা শাহানাজ মুক্তার একমাত্র সন্তান। রেফাফ কচি-কাঁচার আসরের সদস্য। তার সদস্য নম্বর-৩০৫১ এবং আসরের নিয়মিত পাঠক। সে সকলের দোয়াপ্রার্থী।