ক্রিকেটপ্রেমীদের জন্য বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) চলাকালে নতুন সেবা চালু করল টেলিকম সেবা প্রতিষ্ঠান এরিনাফোন বিডি। প্রতিদিন ক্রিকেট নিউজ ও ফ্রি ওয়ালপেপার পেতে শুধু গ্রামীণফোনের গ্রাহকরা মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে start লিখে একটা স্পেস দিয়ে cr লিখে পাঠিয়ে দিন ১৬২৩১ নম্বরে। ফিরতি এসএমএসে পাওয়া সব ধরনের ক্রিকেটের নিউজ, ক্রিকেটারদের ফ্রিওয়াল পেপার ইত্যাদি। এ ছাড়াও পাওয়া যাবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের খেলোয়াড়দের এক্সক্লুসিভ ভিডিও। এই সেবার গ্রাহক হলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পক্ষ থেকে প্রতি মাসে ৫ জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। বিস্তারিত জানতে ভিজিট করুন http://arena.com.bd।
