স্মরণীয় উক্তি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ১৯:৪৪
তত্ত্বকথা কোনো ব্যক্তির নিজস্ব ভাবনার প্রতিফলন হতে পারে, কিন্তু সত্য সকলের এবং তা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। - চার্লস কলটন যখন তোমার কাছে একমুঠো সত্য থাকবে তখন এর পুরোটাই অন্যের সামনে উন্মুক্ত করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। - ফরাসি প্রবাদ আমার কাছে সত্য বলে কিছু নেই, বরং সত্য বলতে যা বোঝানো হয় তাহলো স্রেফ সত্যের ধারণা। - গুস্তাভ ফ্লবার্ট সত্যের পদযাত্রায় যদি হাজারটা পুরোনো বিশ্বাসকে ভেঙে গুঁড়িয়েও দেয় তবু সত্যের পথে আমাদের পদযাত্রা অব্যাহত রাখতে হবে। - স্টপফোর্ড ব্রুক কলমের কালিতে কখনও কোনো সত্যের জন্ম হয় না, বরং সত্য প্রকৃতির মাঝেই সদা বিরাজমান। - মার্টিন এইচ ফিশার