মেলান্দহে বিনামূল্যের পাঠ্যবই ভাঙ্গারী দোকানে

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৪
মেলান্দহে বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্য বই ভাঙ্গারী দোকানে বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ তার কার্যালয়ে জরাকীর্ণ আদালতে এ রায় দেন। জানা গেছে, শ্যামপুর বাজারের ভাঙ্গারীর ব্যবসায়ী আ: আজিজ তার দোকানে নতুন বছরের বিনামূল্যের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর পাঠ বই বিক্রি করে আসছেন। এমন গোপন খবরের প্রেক্ষিতে থানা পুলিশ আজিজের দোকানে হানা দিয়ে কিছু বই জব্দসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সন্দেহাতীতভাবে বই বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। আদালত আজিজের কাছ থেকে ৫০০০/= টাকা জরিমানা আদায় করে হয়।