কুষ্টিয়ায় দুই এমপিসহ তের বিএনপি নেতার মুক্তির দাবি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৬
বিএনপি দলীয় সাবেক দুই এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ কারাবন্দী ১৩ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার বিকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মশিউর রহমান।