দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নে অগ্নিদগ্ধ হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইউনিয়নের বাদুল্লাপুর গ্রামে সোমবার রাতে বসতঘরসহ আগুনে পুড়ে মারা যায় চান্দ আলী (৬০) ও তার স্ত্রী হাবিবুন নেছা (৪৫)। রাস্তার পাশের খড়-খুটার ঝুপড়ি ঘরে প্রতিদিনের মতো স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিল। রাতের আঁঁধারে হঠাত্ বসতঘরে আগুন লেগে দম্পতি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
