টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৮
টেকনাফে ব্রিটিশ হাইকমিশন প্রতিনিধি দলের একটি টিম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। সোমবার ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল প্রথমে টেকনাফ হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্প (রেজিস্টার্ড) ও লেদা রোহিঙ্গা ক্যাম্প (আন রেজিস্টার্ড) পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন প্রতিনিধি দলের মাইগ্রেশন ডেলিভারী অফিসার স্টেভ পাওয়েল, লেঃ কর্ণেল কোল স্টুয়ার্ট কেটারমুল, অ্যাসিসটেন্ট সেক্রেটারী পলিটিক্যাল ডিপলোমাট মিঃ স্টেভ ডোডস, কক্সবাজার ইউএন সিএইচ আর প্রধান ডার্ক হেভেকার। ব্রিটিশ হাইকমিশন প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনকালে হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের (রেজিস্টার্ড) ও লেদা রোহিঙ্গা ক্যাম্প (আন-রেজিস্টার্ড) তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আন্তর্জাতিকভাবে এ সমস্যার সমাধান চান।