অবশেষে চাকরি পেলেন কোচ মানিক

আপডেট : ০২ মে ২০১৯, ২২:১৭

শেখ জামাল ধানমিন্ড ক্লাবের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি চলে যাওয়ায় সেখানে কোচের দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম মানিক। এরই মধ্যে দায়িত্ব নিয়েছেন তিনি। এপ্রিলে আফুসির মেয়াদ শেষ হলেও শেখ জামাল তার চুক্তি নবায়ন করেনি। ঘরে বসে থাকা অলস সময় কাটানো মানিককে ডেকে শেখ জামালের ফুটবল দলের দায়িত্ব তুলে দিয়েছেন কর্মকর্তারা। কোচ পরিবর্তনে শেখ জামাল সবাইকে ছাড়িয়ে গেছে। মানিকের জন্য এটি কঠিন পরীক্ষা।