বিএসএফ সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে সোমবার তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এ সময় তারা সোনারহাট সীমান্তের কাছাকাছি এলাকায় ঘুরছিল। তাদের নাম জানা যায়নি। গতকাল মঙ্গলবার পর্যন্ত তাদের ফেরত দেয়া হয়নি। এদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিএসএফের হাতে আটককৃতদের মধ্যে একজন স্থানীয় ভাদেশ্বর এলাকার মাওলানা রয়েছেন। বাকি দুইজন ঢাকা থেকে রবিবার ভাদেশ্বর মাঠে হিলফুল ফুজুল নামে একটি সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এটি ওয়াজ মাহফিলে অংশ নিতে এসেছিল। বিজিবি-৫ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক বলেন, তিন বাংলাদেশি বিএসএফের হাতে আটক রয়েছেন। তবে বিএসএফ জিরো লাইন ক্রস করে তাদের ধরে নিয়ে যায়নি।
তেঁতুলিয়ায় বাংলাদেশির
লাশ উদ্ধার
পঞ্চগড় প্রতিনিধি জানান, তেঁতুলিয়া উপজেলার কাজীপাড়া সীমান্তে সোমবার সকালে আনারুল হক (৩৫) নামে এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে। ঐ সীমান্তের ৪৪২নং মেইন পিলারের ৭এস সাব-পিলারের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
