নারায়ণগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা লাশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৩, ২২:১৬
নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার চারারগোপ এলাকা থেকে নিখোঁজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে রাখে। মঙ্গলবার দুপুরে গোবিন্দ সাহা ওরফে ভুলু (৫০) নামে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আহসানউল্লাহ জানান, গত শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শহরের টানবাজার এলাকার রং-সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা।